সি.আই.টি.ইউ জেলার রায়গঞ্জ থানা কমেটির পক্ষ থেকে দেশের সরকার,মোদি সরকারের বিরুদ্ধে বেশ কিছু দাবী-দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ। শনিবার দুপুরে রায়গঞ্জের পাঞ্চাব ব্যাঙ্গের নিচে সি আই টি ইউ রায়গঞ্জ থানা কমেটির সম্পাদক নীলকমল সাহার নেতৃত্বে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। তাদের দাবী জনস্বার্থ বিরোধী এফ আর ডি আই বাতিল, লক্ষ লক্ষ কোটি অনাদায়ী ব্যাঙ্কের ঋনের টাকা অবিলম্বে উদ্ধার করা, লুটেরাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবীতে এই অবস্থান বিক্ষোভ।
সি আই টি ইউ রায়গঞ্জ থানা কমেটির সম্পাদক নীলকমল সাহা জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে বিজয় মালিয়া, নীরব মোদী, বিক্রম কোঠারী সহ আর অনেকে। তাদের দেশে ফেরানো ও তাদের ফাঁসি শাস্তি দাবীতে এবং এফ আর ডি আই বিল কে বাতিল করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সি আই টি ইউ-এর অবস্থান বিক্ষোভ।